• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘ভদ্র সাজার দিন শেষ’— ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পি.এম.
ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পোস্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর একটি কড়া সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে ওয়াশিংটন ও ইরান-এর রাজধানী তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে তাঁর পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ছবির ওপর বড় অক্ষরে লেখা— ‘ভদ্র সাজার দিন শেষ!’

পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত হওয়ার লক্ষ্যে চুক্তির পথে এগোতে ব্যর্থ হচ্ছে। তেহরানকে সতর্ক করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বুঝে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় যখন অনিশ্চয়তা গভীর হচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের এ কঠোর বার্তা সামনে আসে। সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থানে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।

কখনো তিনি কূটনৈতিক সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন।

তথ্যসূত্র: আল–জাজিরা, গালফ নিউজ ও মিডল ইস্ট আই

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান