• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি হেরোইন, ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন— মো. সালমান হোসেন (২১),  মো. জাহাঙ্গীর আলম (৩৫), আবুল কালাম (৪১), মো. আশানুর (২৮), মো. হাসান (৩১) এবং ময়ুরী (২৪)।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে ডিবি মতিঝিল বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণীর পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার্স এলাকায় অভিযান চালিয়ে সালমান ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে বিশেষ কৌশলে লুকানো ৮ কেজি হেরোইন ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ডিবি ওয়ারী বিভাগের আরেকটি দল ওয়ারী থানাধীন কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন ভোরে ডিবি ওয়ারী বিভাগের পৃথক অভিযানে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫৫ কেজি গাঁজাসহ মো. আশানুরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটে ডিবি রমনা বিভাগের একটি দল কাকরাইল সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে মো. হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

ডিবি প্রধান আরও জানান, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এম আই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী