• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শেষ হল বাকৃবিতে ভর্তি কার্যক্রম, ফাঁকা ৩৯১ আসন

বাকৃবি প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। চূড়ান্ত ভর্তি শেষে ৩৯১টি আসন শূন্য রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির। 

ভর্তি কার্যক্রম শেষে দেখা যায় ভেটেরিনারি অনুষদে ২০টি, কৃষি অনুষদ ১৬৮টি, পশুপালন অনুষদ ৯টি, কৃষি অর্থনীতি অনুষদে ২৬টি, কৃষি প্রকৌশল অনুষদে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদে ২৩টি, বায়োইনফরমেটিক্স অনুষদে ১৪টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি, ফুড সেফটি ম্যানেজমেন্ট অনুষদে ১১টি, ভেট সায়েন্স এন্ড এএইচ অনুষদে ৪১টি আসন শূন্য রয়েছে।

২৬ এপ্রিল থেকে শুরু হওয়া ৪ দিনের ভর্তি কার্যক্রম শেষে এ বছর মোট ১ হাজার ৬টি আসনের বিপরীতে মোট ভর্তি হয়েছে ৬১৫ জন শিক্ষার্থী। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩৫ জন ছেলে এবং ২৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন।

মেধাতালিকায় স্থান পেয়েও যারা ভর্তি সম্পন্ন করেনি, তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ফাঁকা আসনগুলো পূরণ করা হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি।

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী