• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩১ দফা হবে বাংলাদেশের মানুষের মুক্তির পথ- রবিউল

   ৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি বলেছেন, শুধুমাত্র ৩১ দফার আদলে বাংলাদেশ গড়তে গিয়ে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন। তারা ব্যক্তি স্বার্থে জীবন দেয় নাই। তাদেরই আত্মত্যাগের ফলে ৩১ দফা এখন বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তির পথ হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততা মূলক কর্মশালায় এ সব কথা বলেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে শেখ রবিউল বলেন, বিএনপির নেতারা আগে ৩১ দফা সম্পর্কে জানবেন, বুঝবেন এবং জনগণে কাছে পৌঁছে দিবেন; তাহলেই যারা জীবন দিয়েছেন, তাদের এই আত্মত্যাগ স্বার্থক হবে। এখানে যারা উপস্থিত আছেন, তারা যদি শুধু মাত্র ২ জন করে মানুষের সাথে ৩১ দফা নিয়ে আলোচনা করেন; তাহলে আপনারাই হাজার-হাজার, লক্ষ-লক্ষ মানুষের কাছে ৩১ দফার মহত্ম, গুরুত্ব পৌঁছে দিতে সক্ষম হবেন। আর সে জন্যই জনগণের নেতা তারেক রহমান এই ৩১ দফার কর্মসূচি আপনাদের কাছে পাঠিয়েছেন।

এর আগে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটি’র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত জনগণের সামনে ৩১ দফা আলোকপাত করেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুন উর রশীদ হারুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর সঞ্চালনায় বিএনপি’র বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ রিয়াদ/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল