• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পি.এম.
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২২৭ জন।

উল্লেখ্য, এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৩১ জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৫৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী