• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সাত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পি.এম.
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ থেকে নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান ও শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

নৌকার মালিক আব্দু শুক্কুর জানান, তার নৌকায় চারজন জেলে মাছ ধরতে নাফ নদে গিয়েছিলেন। ফেরার পথে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। তিনি দ্রুত তাদের উদ্ধারের দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে সাবরাংয়ের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, আমার এলাকার ৫ জেলে ও শাহপরীরদ্বীপের ৩ জেলেকে নাফ নদে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে গেছে মিয়ানমার আরকান বাহিনী।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর তাদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন এবং জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

ভিওডি বাংলা/ বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী