• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাসে জানালার রড অপসারণের নির্দেশ বিআরটিএর

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৩:৩৬ এ.এম.
ছবি : সংগৃহীত

এসি বাসে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বের হতে না পারাই হতাহতের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই যাত্রীদের নিরাপদে বাস থেকে দ্রুত বের হওয়ার পথ তৈরি করতে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং পারাপারের সময় দুর্ঘটনা ঘটলে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিশেষ করে আটকে থাকা দরজা বা সংকীর্ণ জানালার কারণে অনেক সময় বের হওয়া সম্ভব হয় না।
  
এসি বাসের ক্ষেত্রে দৃশ্যমান স্থানে ‘ইমার্জেন্সি ডোর’ চিহ্ন রাখার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখার নির্দেশ দেয়া হয়েছে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বিকল্প পথ ব্যবহার করে বের হতে পারেন।
 
অন্যদিকে, নন-এসি গণপরিবহনের ক্ষেত্রে জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এসব বাসের জানালার মাঝ বরাবর সংযুক্ত স্টিলের রডও অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
  
বিআরটিএ বলছে, এই নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত সরিয়ে নেয়া সম্ভব হবে। এতে প্রাণহানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী