• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বন্য খরগোশ হত্যায় ৪ জনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি    ১ মে ২০২৬, ০৭:২২ এ.এম.
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ জেলার সাধুহাটি গ্রামের মনোরঞ্জনের ছেলে উজ্জ্বল কুমার বিশ্বাস, মৃত তোয়াজ আলীর ছেলে সাদগার আলী, সাধুমণ্ডল গ্রামের শুকুমার মণ্ডল এবং মোহন কুমার বিশ্বাসের ছেলে সুধাংশু কুমার বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু জানান, ১৬ সদস্যের একটি শিকারি দল তিতুদহ ইউনিয়নের কেরু অ্যান্ড কোম্পানির মাঠে বন্য খরগোশ শিকার করছে- এমন খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান।

পরে বিষয়টি চুয়াডাঙ্গা সদর বন কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহীকে জানানো হয়। উপস্থিতি টের পেয়ে অধিকাংশ শিকারি পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। পরবর্তীতে বন বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে জীবিত উদ্ধার করা পাঁচটি খরগোশকে প্রাথমিক চিকিৎসা শেষে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ সময় তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আহসান হাবীব শিপলু বলেন, বন্যপ্রাণী হত্যা, ক্রয়-বিক্রয়, পাচার ও আটক আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি জানান, জেলার কেরু অ্যান্ড কোং মাঠে বন্য খরগোশ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে পরিচিত। বন্যপ্রাণী সংরক্ষণে তাদের সংগঠন নিয়মিত কাজ করে যাচ্ছে, তবে কিছু অসাধু শিকারি এখনও এ ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ কার্যকরভাবে প্রয়োগ হলে এ ধরনের অপরাধ কমে আসবে।

এ সময় সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, বায়জিদ, রিয়াজ উদ্দীন, সাহাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এ অভিযানের প্রশংসা করেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী