• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অনৈতিক লেনদেনের অভিযোগ

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনকালে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেও আলোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর থানায় কর্মরত সংশ্লিষ্ট সদস্যদের প্রশাসনিক কারণে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মন্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।

ডিএমপি সূত্র জানায়, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পর তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম