• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নয়াপল্টনে জলাবদ্ধতা, বিকালে শ্রমিক দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০২:২৩ পি.এম.
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী: ছবি-ভিওডি বাংলা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রথমবার বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে সকাল থেকেই টানা বৃষ্টিতে নয়াপল্টন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থলসহ আশপাশের সড়কগুলোতে পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন।

বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এতে এলাকাজুড়ে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিগত সময়ে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতি সংকটাপন্ন হলেও নির্বাচনী ইশতেহারে দেওয়া শ্রমিকবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় ন্যূনতম মজুরি স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি—এসব বিষয় শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে। পাশাপাশি পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে।

সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জাতীয় নিম্নতম মজুরি বোর্ডকে আরও কার্যকর করার দাবি জানানো হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের আহ্বানও জানানো হবে।

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শ্রমিক দিবসের এই সমাবেশ ঘিরে নয়াপল্টনে রাজনৈতিক কর্মসূচির আমেজ বিরাজ করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ৬ দাবি জিএম কাদেরের
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ৬ দাবি জিএম কাদেরের
রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম
২ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
২ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের