• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৫:৪৩ পি.এম.
জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের অবস্থার অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

শুক্রবার (১ মে) রাজধানীর শাহবাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রিকশাচালকেরা তাদের রিকশাকে অ্যাম্বুলেন্সে পরিণত করে আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন। ট্রাকচালকেরা ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রগতি থামিয়েছেন। ওই আন্দোলনে শহীদদের মধ্যে উল্লেখযোগ্য অংশই ছিলেন শ্রমিক। অথচ সেই আত্মত্যাগের পরও শ্রমিকদের দাবি বা জীবনমান উন্নয়নে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আলী আহসান জুনায়েদ বলেন, পণ্য কেনার সময় আমরা তার মান যাচাই করি, কিন্তু যারা সেই পণ্য তৈরি করেন, তাদের জীবনমানের দিকে নজর দিই না। শ্রমিকদের ভাগ্য উন্নয়নে সরকারকে মালিকপক্ষের পাশাপাশি শ্রমিকদের সঙ্গেও সরাসরি আলোচনা করে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার না করে তাদের অধিকার ও জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের