• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে: টুকু

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৬:০৩ পি.এম.
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি, প্রধানমন্ত্রী, তারেক রহমান: ছবি-ভিওডি বাংলা

বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।    

তিনি বলেন, 'আজকে বিরোধী দল নানা ধরেন কথা বলেন, হুমকিধামকি দেন। জনগণকে নিয়ে নাকি তারা রাস্তায় নামবে। বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি আর জনগণের নেতা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।' 

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 

টুকু বলেন, 'বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। যিনি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের ঋণে মৌকুফ করেছেন এবং ইমাম মজিনদের বেতনের ভাতা নিশ্চিত করেছেন।'

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইতিহাস আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের