• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অসুস্থ সারজিস আলমকে বাসায় গিয়ে দেখলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৭:২২ পি.এম.
অসুস্থ সারজিস আলমের খোঁজ নিতে তার বাসায় যান ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

অসুস্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) তিনি ব্যক্তিগতভাবে বাসায় গিয়ে সারজিসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে তিনি অসুস্থ নেতার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় সারজিস আলমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উদ্বেগ দেখা যায়। তার শারীরিক অবস্থা জানতে বিভিন্ন সময় দলীয় ও অদলীয় নেতারা যোগাযোগ করছেন।

এর আগে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হাসপাতালে গিয়ে সারজিস আলমকে দেখে আসেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় তার পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। একইসঙ্গে দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়াও, সারজিস আলমকে দেখতে যান এনসিপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম। তার সঙ্গে মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা সবাই অসুস্থ নেতার পাশে থাকার আশ্বাস দেন এবং সুস্থ হয়ে দ্রুত রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, সারজিস আলম সম্প্রতি মূত্রনালীতে পাথরের সমস্যায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করানো হয়। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এখন বাসায় বিশ্রামে আছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের