• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেষ টি-টোয়েন্টির জন্য স্কোয়াড দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৯:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে কোনো পরিবর্তন আনা হয়নি; আগের দুই ম্যাচের একই ১৫ সদস্যের দলই রাখা হয়েছে।

সিরিজে স্বাগতিক বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পেলেও চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি এবং পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর ২টায়।

বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন, আব্দুল গাফ্ফার সাকলাইন।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ