• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে ছবি তুলতে অস্বীকৃতি ফিলিস্তিন কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০২:৩৫ এ.এম.
ছবি : সংগৃহীত

ইসরায়েলি ফুটবল কর্মকর্তা বাসিম শেখ সুলেমানের সঙ্গে ছবি তুলতে ও হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিব্রিল রাজুব। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বারবার অনুরোধেও তিনি কোনো সাড়া দেননি।

গত বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের শেষ দিনে রাজুব ও সুলেমান প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন। এরপর ফিফা সভাপতি দুই দেশের মধ্যে সম্প্রীতির বার্তা দিতেই উভয়কে মঞ্চে তার পাশে এসে ছবি তুলতে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ সরাসরি প্রত্যাখান করেন রাজুব। ইনফান্তিনো তাঁকে বারবার অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা (ফিলিস্তিনিরা) চরম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি।’

পরে জিব্রিল রাজুব সাংবাদিকদের বলেন, 'ফিলিস্তিনে যা ঘটছে, তা অবর্ণনীয় এবং ভয়াবহ। গাজার সব ক্রীড়া অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, শত শত অ্যাথলেট ও ক্রীড়া–সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয়েছে। আমি মনে করি, এখন সুবিচার করার সময় এসেছে।'

ফিলিস্তিনের ফুটবলপ্রধান আরও বলেন, ‘যিনি ইসরায়েলের পক্ষে কথা বললেন, 'তিনি আমাদের ভোগান্তি বা বর্তমান পরিস্থিতির দিকে কোনো ভ্রুক্ষেপই করেননি। এমন একজন মানুষের সঙ্গে আমি কোনো ভাবেই হাত মেলাতে বা ছবি তুলতে পারি না।'

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা