• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩২ হামলায় কারা,

বিএনপির কাছে তথ্য নেই: হাফিজ

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িতে কারা হামলা-ভাঙচুর চালিয়েছে এবং তাতে সরকারের ভূমিকা কী ছিল, সেই তথ্য বিএনপির কাছে নেই বলে মন্তব্য করেছেন দলটির নেতা হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে, সেটি এখনও চলমান, সেটি এখনও শেষ হয় নাই। এটি কারা করেছে, সেই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কী ভূমিকা ছিল, সেই তথ্যও আমাদের কাছে নেই। আমরা আশা করব, আজকের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে।’

তিনি বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এজন্য দায়ী- সব বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা বিএনপির প্রতিক্রিয়া মিডিয়ার সামনে; জনগণের সামনে প্রকাশ করব। অপূর্ণ তথ্য নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়।’

‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শিরোনামে এই আলোচনা সভা আয়োজন করে ‘বাংলাদেশ স্বাধীনতা ফোরাম’।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, এগুলো গণতন্ত্র ধ্বংস করার জন্য, আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য কিংবা কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করে থাকতে পারেন। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কিনা, তা জানার চেষ্টা করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এদেশকে অস্থিতিশীল করতে, এদেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন, সেটি পূর্ণ করার জন্যে নতুন ভাবে এই ফ্যাসিস্ট দলকে (আওয়ামী লীগ) নিয়ে মাঠে নামতে চান।’

হাফিজ বলেন, ‘এখন জরুরি ভিত্তিতে বাংলাদেশে সব দেশপ্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। বিশেষ করে যে ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে জুলাই-অগাস্ট অভ্যুত্থানে, তাদের এবং হাসিনাবিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এবং সহসভাপতি ইশতিয়াক আহমেদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল