• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পশ্চিমবঙ্গে পুনর্নির্বাচন: সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ভিওডি বাংলা ডেস্ক    ২ মে ২০২৬, ১১:১৮ এ.এম.
পুনর্নির্বাচনে ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন: ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে দু’টি আসনের ১৫টি কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২ মে) সকাল থেকেই ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের সংশ্লিষ্ট বুথগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে নতুন করে ভোটগ্রহণ চলছে। এর আগে অনুষ্ঠিত ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় এসব বুথের ভোট বাতিল করা হয়।

সকাল ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ১৬.২৩ শতাংশ। এর মধ্যে মগরাহাট পশ্চিমের বুথগুলোতে ভোট পড়েছে ১৬.৬৮ শতাংশ এবং ডায়মন্ড হারবারে ১৫.৮৩ শতাংশ। ভোটারদের উপস্থিতি এবং আগ্রহ দেখে সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।

ভোটারদের অনেকেই জানান, আগের ভোট বাতিল হওয়ায় তারা আবার ভোট দিতে এসেছেন। নির্বাচন কমিশনের কর্মীরা আগের রাতেই বাড়ি বাড়ি গিয়ে পুনর্নির্বাচনের তথ্য জানিয়েছেন। ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি কম ছিল এবং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে।

পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা এক বিবৃতিতে জানান, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোট নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে নেতিবাচক রিপোর্ট পাওয়া যায়। এসব রিপোর্ট ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কমিশন নির্দিষ্ট কিছু বুথের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, পুনর্নির্বাচনের বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য স্থানীয়ভাবে মাইকিং বা ঢোল পিটিয়ে জনগণকে জানাতে বলা হয়। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরও লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রায় ছয় কোটি ভোটার অংশ নেন। তবে অনিয়মের অভিযোগ ওঠায় নির্দিষ্ট কিছু বুথে পুনরায় ভোটগ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান