• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

১৯ বছর পর সচল হওয়ার পথে আলিয়ারহাট হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০১:১৯ পি.এম.
শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতাল: ছবি-ভিওডি বাংলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতাল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।  

শনিবার (২ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি হাসপাতালটি পরিদর্শন করে এ উদ্যোগের কথা জানান।

উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির যুগ্ম মহাসচিব থাকাকালে হাসপাতালটির উদ্বোধন করেন। কিন্তু পরবর্তী সময়ে দীর্ঘ ১৯ বছর হাসিনা সরকারের রোষানলে পড়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

সম্প্রতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালটির সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং দ্রুত পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ হাসপাতাল পুনরায় চালু করা জরুরি।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাটসহ আশপাশের এলাকার মানুষ আবারও সহজে চিকিৎসা সেবা পাবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের