• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি    ২ মে ২০২৬, ০১:৩৪ পি.এম.
গোয়ালন্দে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে র‌্যাব-১০। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। 

শনিবার (২ মে) র‌্যাব-১০ জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১ মে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার বরকত সরদার পাড়া এলাকায় দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ীগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ওই চেকপোস্টে সন্দেহজনক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসের ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), পিতা- আ. রব হাওলাদার, ঠিকানা- ইসলামপুর, নানিয়ারচর, রাঙ্গামাটি, মো. লিটন (২৭), পিতা- মো. বাচ্চু মিয়া এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫), উভয়ের ঠিকানা- অলিপুর, চান্দিনা, কুমিল্লা।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা এবং দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এসব ফোনে মাদক লেনদেন ও পরিবহনের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-১০ জানায়, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী