• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর হামলা, ফ্রান্সের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক    ২ মে ২০২৬, ০৫:৪০ পি.এম.
ফ্রান্স ও ইসরায়েলের পতাকা। ছবি: সংগৃহীত

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ফ্রান্স, ঘটনাটিকে ‘খ্রিস্টানবিরোধী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট।

শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করেছেন জিন নোয়েল ব্যারোট, যা ইতোমধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই সন্ন্যাসিনীকে অনুসরণ করে হঠাৎ মাটিতে ফেলে দেয়, এতে তার মাথায় আঘাত লাগে। এরপর হামলাকারী আবার ফিরে এসে তাকে লাথিও মারে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তিনি এ ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আহত সন্ন্যাসিনীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং পুরো ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম