• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০৮:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া লামিন ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আসামির রিমান্ড শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হবে এবং এরপর রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ফরিদুজ্জামান।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে আসামির সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং এর পর থেকে আশপাশের এলাকায় স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার, ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেট কারের তথ্য সংগ্রহ এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, শুক্রবার গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে প্রধান আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় পৌঁছালে লামিন ইসলাম (১৯) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের