• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ

যশোর প্রতিনিধি    ২ মে ২০২৬, ১০:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরে গণভোটের রায় ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার (২ মে) বিকেলে শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট জজ কোর্ট মোড়ে এক বিশাল সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে এই দাবি জানানো হয়। সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট উপেক্ষা করলে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করা হবে।

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সুশাসনের পক্ষে রায় দিয়েছেন। এই বিশাল ম্যান্ডেটকে উপেক্ষা করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সরকার জনমতকে তোয়াক্কা না করে দ্বিচারিতা করছে।”

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা মুক্তার আলী বলেন, জনগণের প্রত্যাশাকে তুচ্ছজ্ঞান করে কোনো শক্তিই টিকে থাকতে পারে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি।

যশোর এম এম কলেজের ভিপি আব্দুল কাদের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বলেন, রাষ্ট্রকে অবশ্যই নৈতিক দায়িত্ববোধ থেকে গণভোটের রায়কে সম্মান জানাতে হবে। তিনি দেশের তরুণ সমাজকে গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

জেলা সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, এনসিপি নেতা নুরুজ্জামান, খেলাফত মজলিসের নেতা মুফতি রাশিদুল ইসলাম, অধ্যাপক আশরাফ আলী ও মাওলানা ইসমাইল হোসেনসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

সমাবেশ শেষে জজ কোর্ট মোড় থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচি চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়।

বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, সরকার যদি দ্রুত জনগণের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস/জুবায়ের হোসেন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী