• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্রের সাবেক সহকারি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মির্জা ফখরুলের সাক্ষাৎ

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রো'র সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রবার্ট এ. ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে তার বিশেষজ্ঞতার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জায়মা রহমান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১৫০ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৫০ অবৈধ অভিবাসী আটক
গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে
জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির মরদেহ দেশে আসতে পারে বুধবার
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির মরদেহ দেশে আসতে পারে বুধবার