• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মে ২০২৬, ০৪:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এক সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে ১১ হাজার ১৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ মে) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ১৫৩ জন আবাসিক আইন, ৩ হাজার ৬১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৪০৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আরও ১ হাজার ৪১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপীয় এবং ৩৬ শতাংশ ইয়েমেনি নাগরিক বলে জানানো হয়েছে।

অন্যদিকে, অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৩ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটককৃতদের মধ্যে ইতোমধ্যে ১১ হাজার ২৭২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের ভ্রমণ নথিপত্র প্রস্তুত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

এছাড়া অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অভিবাসনে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা এবং শ্রমবাজারকে সুশৃঙ্খল করতেই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে প্রবাসীদের ভিড়ের একটি দৃশ্য (ফাইল ছবি)
আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বিশেষ সুযোগ
ছবি: সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত
প্রবাসীদের স্বস্তি, আমিরাতে অবস্থান বৈধ করার সুযোগ