• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ওসাসুনাকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক    ৩ মে ২০২৬, ০৪:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

স্প্যানিশ লিগে পারফরম্যান্স খুব একটা ঝলমলে না হলেও লক্ষ্য ঠিকই পূরণ করেছে বার্সেলোনা। শেষ ১০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে ওসাসুনাকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে বড় এক ধাপ এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কি প্রথমে দলকে এগিয়ে নেন, পরে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। স্বাগতিকদের হয়ে একমাত্র গোল করেন রাউল গার্সিয়া।

৩৪ ম্যাচে ২৯ জয় ও এক ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার এস্পানিওলর মাঠে রিয়াল মাদ্রিদ জিততে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। তা না হলে, আগামী সপ্তাহে ঘরের মাঠে ক্লাসিকোয় হার এড়ালেই শিরোপা নিশ্চিত হবে কাতালান ক্লাবটির।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের বক্সে কার্যকর আক্রমণ গড়তে ব্যর্থ হয় বার্সেলোনা।

৩৬তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় ওসাসুনা। তবে আন্তে বুদিমিরের শট পোস্টে লেগে ফিরে আসে। পরে দূর থেকে তার আরেকটি শট কষ্টে ঠেকান গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে এরিক গার্সিয়ার হেড পাস থেকে গোলের সুযোগ নষ্ট করেন দানি ওলমো।

আক্রমণে গতি আনতে ৬২তম মিনিটে তিনটি পরিবর্তন করেন কোচ ফ্লিক। এরপরই ম্যাচে আসে মোড় পরিবর্তন।

৮১তম মিনিটে মার্কাস র‌াশফোর্ডের ক্রস থেকে হেড করে গোল করেন লেভানদোভস্কি। চলতি লিগে এটি তার ১৩তম গোল।

পাঁচ মিনিট পর ফের্মিন লোপেজের পাস ধরে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান ফেরান তোরেস।

দুই গোল হজমের পর একটি ফিরিয়ে দেয় ওসাসুনা। হেডে গোল করেন রাউল গার্সিয়া। এতে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে ওসাসুনা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা