• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মে ২০২৬, ০৭:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ইরান ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছে। তেহরানের দাবি, সাময়িক যুদ্ধবিরতি নয়; বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। এর পাল্টা জবাবে ইরান এই ১৪ দফা পরিকল্পনা জমা দিয়েছে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের—তারা কূটনীতির পথে হাঁটবে, নাকি সংঘাত অব্যাহত রাখবে।

তাসনিমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে জানায়, সব সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই করতে হবে।

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানো।

সূত্র: আল–জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান