• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সুদানে প্যারামিলিটারি বাহিনীর ড্রোন হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মে ২০২৬, ০৮:৫৬ এ.এম.
সংগৃহীত ছবি

সুদানের রাজধানী খারতুমে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)-এর চালানো ড্রোন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।  শনিবার (২ মে) মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ইমারজেন্সি লয়ার্স এ তথ্য জানায়। 

সংগঠনটি বলছে, এক সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

তারা জানায়, এই হামলার জন্য তারা সম্পূর্ণভাবে আরএসএফকে দায়ী করছে এবং অভিযোগ করেছে যে দলটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

ইমারজেন্সি লয়ার্স আরও বলছে, এটি বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার একটি অংশ। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানে চলতি বছরের প্রথম তিন মাসে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে।

গত বছর আরএসএফ খারতুমে একাধিক ড্রোন হামলা চালায়, যেগুলোর বেশিরভাগই সামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে করা হয়েছিল।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান