• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

নাচোলে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নাচোলে (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি    ৩ মে ২০২৬, ১০:০৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মো. মোজাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান (২৭) এবং নাচোল উপজেলার দুলালের ছেলে সোহাগ হোসেন (১৭)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সকালে মোটরসাইকেলে করে জিসান ও সোহাগ নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বেনিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

নাচোল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রকি রানা বলেন, “সকালে শালা-দুলাভাই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে ট্রাক, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা ঘটনাস্থলেই নিহত হন।”

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোর ৬টার দিকে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।”

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী