• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দিল্লিতে চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মে ২০২৬, ১০:২৭ এ.এম.
দিল্লির বিবেক বিহারে আগুনে পুড়ে যাওয়া চারতলা ভবনে উদ্ধার অভিযান চালাচ্ছে দমকলকর্মীরা: ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (৩ মে) ভোর আনুমানিক ৪টার দিকে বিবেক বিহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন প্রথমে ভবনের দ্বিতীয় তলায় শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা বের হওয়ার সুযোগ পাননি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। মোট ১৪টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ভবনের বড় একটি অংশ পুড়ে যায়।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের পর ভবনের ভেতর থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত স্থানীয় গুরু তেগ বাহাদুর হাসপাতালে পাঠানো হয়।

শাহদারা জেলার উপ-কমিশনার (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, ভোরে আগুন লাগার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আগুন নেভানোর পর পুরো ভবনে তল্লাশি চালানো হয় এবং হতাহতদের উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত সব মরদেহ ইতোমধ্যে শনাক্তকরণের জন্য দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী বাসিন্দা দাবি করেছেন, ভবনের একটি এসি ইউনিট বিস্ফোরণের পরই আগুনের সূত্রপাত হতে পারে। তার ভাষ্যমতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু মানুষ ভেতরে আটকে পড়েন।

আরেক বাসিন্দা জানান, ভবনের অন্তত এক থেকে দুইটি পরিবার এখনো ভেতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল কর্মীরা কিছু বাসিন্দাকে বারান্দা ব্যবহার করে উদ্ধার করেন, আবার কেউ কেউ নিজ উদ্যোগে ভবন থেকে বের হতে সক্ষম হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের