• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব থাকতে পারে না : ইইউ

ভিওডি বাংলা ডেস্ক    ৩ মে ২০২৬, ১১:০১ এ.এম.
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, গণমাধ্যমে প্রবেশাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এগুলো মৌলিক মানবাধিকার।

রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক বিবৃতিতে এ কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব থাকতে পারে না। স্বাধীন গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর।

ইইউ জানায়, আন্তর্জাতিক আইন সুস্পষ্ট; সাংবাদিকদের অবশ্যই সর্বদা সুরক্ষা দিতে হবে। তারা যেন কোনো অযাচিত হস্তক্ষেপ, সহিংসতার ভয়, হয়রানি, ভীতি প্রদর্শন, নিপীড়ন বা বহিষ্কারের আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে তাদের কাজ করতে পারেন।

সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে সাংবাদিকরা নৃশংসতা এবং সম্ভাব্য যুদ্ধাপরাধসহ যুদ্ধের বাস্তবতার ওপর আলোকপাত করেন।
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

প্রতি বছর এই দিনে সারা বিশ্বে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়