• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আটোয়ারীতে ইয়াবাসহ গ্রেফতার ২

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০৬:৪১ পি.এম.
গ্রেফতার দুই আসামি। ছবি : ভিওডি বাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৩ মে) উপজেলার ছোটদাপ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মৃত শামসুল আলমের ছেলে মো. সোহেল রানা (২৯) এবং মৃত সহিম উদ্দিনের ছেলে মো. তৈয়ব আলী (২৮)। উভয়ই আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। 

আটোয়ারী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ