• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নাহিদের আগুন ঝরানো বোলিংয়ে চ্যাম্পিয়ন পেশোয়ার

স্পোর্টস ডেস্ক    ৪ মে ২০২৬, ০১:২২ এ.এম.
পিএসএল ফাইনালে নাহিদ রানার আগুন ঝরানো বোলিং। ছবি: সংগৃহীত

পেশোয়ার জালমি কেন তাকে দলে ভিড়িয়েছে, তার যথার্থতা প্রমাণ করলেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে আজ বোলিংয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ রানা।

চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে দুইটি উইকেট নেন নাহিদ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদ কিংসকে ১২৯ রানে অলআউট করা সম্ভব হয়। জবাবে ২৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ৯ বছর পর আবার চ্যাম্পিয়ন হয় পেশোয়ার জালমি।

ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার আক্রমণে আসেন নাহিদ রানা। তখন পর্যন্ত ৫৬ রান তুলে ফেলেছিল হায়দরাবাদ, যদিও হারায় দুই উইকেট। নাহিদের প্রথম ওভারে ১৩ রান এলেও পরের ওভারে সুফিয়ান মুকিমের জোড়া আঘাতে চাপে পড়ে দলটি।

নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই অস্ট্রেলীয় ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়ে দেন নাহিদ। শর্ট বলে পুল করতে গিয়ে মিড-অন অঞ্চলে ক্যাচ দেন ম্যাক্সওয়েল। একই ওভারের পঞ্চম বলে রানআউট হন কুশল পেরেরা। তাতে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে হায়দরাবাদ।

ওভারটিতে মাত্র ৫ রান দেন নাহিদ। পরে ১৪তম ওভারে এসে নিজের গতি ও নিয়ন্ত্রণে প্রতিপক্ষকে চেপে ধরেন। ওই ওভারে কোনো রান নিতে পারেননি ব্যাটাররা। পঞ্চম বলে হুনাইন শাহকে বোল্ড করে দ্বিতীয় উইকেটটি নেন তিনি। এরপর ১৭তম ওভারে দেন মাত্র ৪ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পেশোয়ার। তবে অ্যারন হার্ডি ও আবদুল সামাদের ৮৫ রানের জুটি দলকে জয়ের পথে ফেরায়। সামাদ ৩৪ বলে ৪৮ রান করে ফিরলেও হার্ডি অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৬ রানে। বল হাতেও ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স দেখান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার