• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি

বিনোদন ডেস্ক    ৪ মে ২০২৬, ০৮:২৬ এ.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং তা ঘিরে জটিলতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, আর পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।

তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই দম্পতি তাদের ক্ষোভ ও প্রতিবাদ তুলে ধরেন। ভিডিওতে ওমর সানী দাবি করেন, এটি মূলত যুক্তরাষ্ট্রে ধারণ করা একটি নাটক ছিল। পরে সেটিকে টেলিফিল্মে রূপ দেওয়ার কথা থাকলেও এখন সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়া হয়েছে, যা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

তিনি প্রশ্ন তোলেন, মৌসুমীর কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়া কীভাবে এটি সিনেমা হিসেবে মুক্তি পেতে পারে। একজন পেশাদার শিল্পীর কাজ নিয়ে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সিনেমা হিসেবে এর মুক্তি বন্ধের দাবি জানান।

ভিডিও বার্তায় মৌসুমীর একটি ভয়েস রেকর্ডও সংযুক্ত করা হয়। সেখানে তিনি বলেন, এটি এক ঘণ্টার একটি নাটক হিসেবেই নির্মিত হয়েছিল এবং নির্মাতার অনুরোধে অতিরিক্ত সময় দিয়ে শুটিং শেষ করেছিলেন। টেলিফিল্ম হিসেবে প্রচারের জন্য তিনি মৌখিক সম্মতি দিয়েছিলেন বলেও জানান।

মৌসুমী অভিযোগ করেন, সিনেমা হিসেবে মুক্তির জন্য প্রয়োজনীয় ডাবিং বা অন্যান্য কারিগরি কাজ সম্পন্ন করা হয়নি। এমনকি চলচ্চিত্রের জন্য নির্ধারিত পারিশ্রমিকও তাকে পরিশোধ করা হয়নি। একটি নাটককে জোর করে সিনেমায় রূপ দেওয়ার এই প্রচেষ্টাকে তিনি চলচ্চিত্র শিল্পের জন্য অশুভ সংকেত বলে উল্লেখ করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’