• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র

বিনোদন ডেস্ক    ৪ মে ২০২৬, ১০:০৭ এ.এম.
টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। প্রথমবারের মতো তিনি অংশ নিতে যাচ্ছেন বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসব-এ। তবে এবারের যাত্রা অভিনেত্রী হিসেবে নয়, বরং পর্দার আড়ালের এক নতুন ভূমিকায় নিজেকে তুলে ধরবেন তিনি।

শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পার্নো জানান, ‘স্পিরিট অব দ্য ওয়াইল্ড লাইফ’ নামের একটি তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে এই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত থাকবেন তিনি।

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র।

ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে নির্মিত তথ্যচিত্রটি পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। এতে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল নারীর জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে।

মহুয়া তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই দুই নারীর স্বপ্ন ও টিকে থাকার লড়াইকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পার্নো। তিনি জানান, ভালো কাজের অংশ হতে তিনি সবসময় আগ্রহী এবং কান উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছেন।

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র।

বলিউড থেকে নিয়মিত ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও বিদ্যা বালন-এর মতো তারকাদের এই উৎসবে দেখা যায়। এবার পার্নো মিত্রের পাশাপাশি বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া-ও প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’