• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মমতার জরুরি ভিডিও বার্তা, যা বললেন

ভিওডি বাংলা ডেস্ক    ৪ মে ২০২৬, ০১:২৯ পি.এম.
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলমান থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জরুরি ভিডিও বার্তা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

সোমবার (৪ মে) দুপুরে নিজ ফেসবুকে পোস্ট করা ওই বার্তায় মমতা বলেন, আমরা যে কেন্দ্রগুলোতে এগিয়ে আছি সেগুলো পরে বলা (ঘোষণা) হচ্ছে।  নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছেমতো করছে। এটা বিজেপির প্ল্যান। 

মমতা বলেন, কেউ কেন্দ্র ছাড়বেন না। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সবাই সতর্ক থাকবেন। 

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। গত ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের ভরাডুবি এই মুহুর্তে অনেকটা নিশ্চিত বলেই খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। 

তথ্য অনুয়ায়ী, বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ভারতীয় সময় বেলা ১১টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৮২। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ১০৯।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

সে হিসেবে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। 

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান