• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ছবি : সংগৃহীত

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে ওই সরকারের সময় গৃহীত সিদ্ধান্তের মধ্যে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি-বিদেশি চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। 

সোমবার (৪ মে) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার আমরা রিটটি দায়ের করেছি।

রিটে অন্তর্বর্তী সরকারের সময়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধান করার নির্দেশনা চাওয়া হয়েছে।

একইসঙ্গে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে অন্তবর্তী সরকারের শপথ ও এ সরকারের গঠন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। ওই রিট আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দিয়েছিল। এর পর, তিনি এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আপিল বিভাগও তার আবেদন নাকচ করে।

ছাত্র জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়ী হলে ১৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের