• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ভিওডি বাংলা ডেস্ক    ৪ মে ২০২৬, ০৮:১৮ পি.এম.
ছবি : সংগৃহীত

সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সুনামগঞ্জসহ দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।এরমধ্যে সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নারী আইনজীবীসহ ৪ জন, টাঙ্গাইলে ২ জন নিহত, নাটোরের লালপুরে ১ জন মৃত্যু ও গোপালগঞ্জে ১ জন নিহত হয়েছে। 

সোমবার (৪ মে) বিভিন্ন সময়ে বেপরোয়া গতির বাস, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এসব নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সুনামগঞ্জ ও ময়মনসিংহের মুক্তাগাছায়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত;

সুনামগঞ্জ প্রতিনিধি জানান 
সিলেটের দক্ষিণ সুরমায় ৯ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাস ও অটোরিকশা উভয়ই ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ চালকসহ আরও ৪ জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন বাকি একজনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।

ময়মনসিংহ প্রতিনিধি জানান 
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারী আইনজীবীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৪ মে) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা হলেন- ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১)। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়; তার পরিচয় এখনো জানা যায়নি।

টাঙ্গাইল প্রতিনিধি জানান
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

নাটোর প্রতিনিধি জানান
নাটোরের লালপুরে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল উপজেলার বিলমাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে। সোমবার  (৪ মে) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে আশরাফুল ইসলাম মাকে মোটরসাইকেলে নিয়ে লালপুরের ত্রিমোহনীতে যান। সেখানে মাকে নামিয়ে দিয়ে পেট্রল নেয়ার জন্য ১০০ মিটার দূরে লালপুর ফিলিং স্টেশনের দিকে রওনা হন। ফিলিং স্টেশনে ঢোকার আগমুহূর্তে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান 
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। নিহত ঝন্টু মোল্যা জেলার সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আকবর মোল্যার ছেলে। 

সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ওই দুর্ঘটনা ঘটে।  ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সবগুলো দুর্ঘটনাস্থল থেকেই বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার