• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিধানসভা নির্বাচন

ভোট গণনা কেন্দ্রে মমতাকে মারধরের অভিযোগ

ভিওডি বাংলা ডেস্ক    ৪ মে ২০২৬, ১০:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল ভোট গণনা কেন্দ্রে গিয়ে এমন বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এ সময় আবার ফিরে আসবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন এই তৃণমূল নেত্রী।

মমতার স্পষ্ট অভিযোগ, ভোট ‘লুট’ করা হয়েছে এবং তাকে ‘জোর করে’ হারানো হয়েছে। এমনকি, তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা। সাংবাদিকদের সামনে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, “বিজেপি ভোট লুঠ করেছে। আমায় মারা হয়েছে। জোর করে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।”

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ‘চোর- চোর’ স্লোগান তুলেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার কিছু পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনা কেন্দ্রেই এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মমতা ওই ভোট গণনা কেন্দ্রে পৌঁছানোর আগেই সেখানে বিজেপি কর্মীদের জটলা ছিল। ছড়িয়েছিল উত্তেজনাও। এরপর মমতার গাড়ি সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছোতেই ‘চোর-চোর’ স্লোগান তুলতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা।

মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছোনোর কিছু আগেই ওই কেন্দ্রের অদূরে একটি পাম্পে বসেছিলেন তৃণমূলের কর্মীরা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকশিও সেখানে ছিলেন। পরে পুলিশ তৃণমূল কর্মীদের সেখান থেকে উঠে যেতে বলে। এর কিছুক্ষণ পরই এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা বিজেপি সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশের। পরে বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যায়। তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ার ভাঙচুরেরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

উত্তেজনা বৃদ্ধি পেতেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনা কেন্দ্রের চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যের সংখ্যাও। এর মধ্যেই বিজেপি সমর্থকরা মমতার বিরুদ্ধে ‘চোর-চোর’ স্লোগান তুলতে থাকেন। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের