• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিধানসভা নির্বাচন

দুই তারকার পরাজয়, দল পাল্টে রুদ্রনীলের চমক

বিনোদন ডেস্ক    ৫ মে ২০২৬, ০৮:২০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার মুখে পড়েছে। দলের হয়ে লড়াই করে হেরে গেছেন জনপ্রিয় দুই তারকা সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়। অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে চমক দেখিয়েছেন আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ।

সোমবারের ভোট গণনায় নদিয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। গণনা যত এগিয়েছে, ততই কমেছে তার লিড। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের কাছে প্রায় ১০ হাজারের বেশি ভোটে হারতে হয়েছে সোহমকে।

এদিকে, উপনির্বাচনে জয়ের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবার একই কেন্দ্রে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে প্রায় ১৬ হাজারের বেশি ভোটে হার মানতে হয়েছে তাকে।

রুদ্রনীল ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তৃণমূল ঘনিষ্ঠ হন। ২০২১ সালের আগে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। আগের নির্বাচনে পরাজিত হলেও এবারে নিজের ঘাঁটি শক্ত করে জয়ের দেখা পেলেন কলকাতার এ অভিনেতা।

হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নিয়েছেন রুদ্রনীল। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে এই আসনে বিজেপির পতাকা উড়িয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিজয়ের জন্মদিনে তৃষার পোস্ট, থামল সম্পর্কের গুঞ্জন?
ছবি: সংগৃহীত
প্রথমবার একসঙ্গে তিন কিংবদন্তি
ছবি: সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার অবসান, মুক্তি পাচ্ছে ‘টক্সিক’