• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি

বিনোদন ডেস্ক    ৫ মে ২০২৬, ০২:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের ডিএমকে-এডিএমকে আধিপত্যের অবসান ঘটালেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) জয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন থেকে বইছে অভিনন্দনের জোয়ার।

সোমবার ফলাফল প্রকাশের পরই বিজয়কে শুভেচ্ছা জানাতে শুরু করেন তামিল অভিনেতা-অভিনেত্রীসহ ভারতীয় সিনেমার তারকারা।

বিজয়ের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এক্স-এ তিনি লিখেছেন, ‘অভিনন্দন বিজয় স্যার। আপনার জন্য অত্যন্ত খুশি এবং এই নতুন যুগে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, স্যার।’

ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিজয়কে অভিনন্দন জানিয়ে তার দলীয় সদস্যদেরও শুভেচ্ছা জানান। তিনি এই বিজয়কে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

অভিনেতা ধানুশ বলেন, প্রথম নির্বাচনে অংশ নিয়েই জনগণের ব্যাপক সমর্থন পাওয়া বিজয় ও তার দলের জন্য বড় সাফল্য, যা তাদের সরকার গঠনের পথে এগিয়ে নিয়েছে।

এক বার্তায় তেলেগু তারকা রাম চরণ বলেন, বিজয়ের নেতৃত্ব ও জনগণের সঙ্গে সংযোগই এই জয়ের মূল কারণ এবং তিনি তামিলনাড়ুর উন্নয়নে সফল হবেন বলে আশা করি।

থালাপতি বিজয় প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন সাফল্য পাওয়ায় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন তারকারা।

ভিওডি বাংলা/ এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল
নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরী
নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরী