• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন

হত্যাকারী দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

   ৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

দূর্বত্তদের দ্বারা গুলি চালিয়ে নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে নির্মমভাবে হত্যা করার কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। দলটি মনে করে দেশ থেকে ফ্যাসিষ্ট আওয়ামী শাসকের পতনের পর মানুষের মধ্যে যে উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে ম্লান করতেই ফ্যাসিবাদের দোসর’রা সদা তৎপর রয়েছে। আর তারই ধারাবাহিকতায় মামুন হোসাইন এর প্রাণ কেড়ে নেয়া হলো।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান জানান, আমরা আশাবাদী বর্তমান সরকার এ ধরণের হত্যাকান্ড ও নাশকতা রোধে কঠোর ভূমিকা রাখবে। আর তাহলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী শাসকের দোসরদের সকল ষড়যন্ত্র-চক্রান্ত ধুলিস্যাত হয়ে যাবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা শাখার যুগ্ম আহবায়ক মামুন হোসাইনকে আজ ভোরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুস্কৃতিকারিরা গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আমরা মামুন হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি মামুন হোসাইনকে হত্যাকারী দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল