• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে- নুরুল হক

   ৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন বিপ্লবের নামে জনগণকে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে; যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে। 

প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশ অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া ঠিক হবে না। মব উসকে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না। গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এ কথা বলেন তিনি।

এই ছয় মাসে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, "উপদেষ্টাদের অনেকের পরিচিত তাদের তদবিরে শেখ হাসিনার আমলে যেমন মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছেন, তেমনিভাবে তাদের ব্যবসা-বাণিজ্য, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।"

এসময় দ্রুত নির্বাচন কিংবা আরো সময় লাগলে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান নুরুল হক নুর।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল