• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাসিনার আহ্বানে দেশে নৈরাজ্য সৃষ্টি - বুলু

   ৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আহ্বানে দেশে একটা নৈরাজ্য’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) এক আলোচনা সভায় তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার যেখানে আছেন, সরকারেরও উচিত হবে আজ এই নৈরাজ্য যারা করছেন; যারা এতে জড়িত, সরকারের উচিত তাদের থামানোর চেষ্টা করা।

বুলু বলেন, ‘এদেরকে থামাতে হবে। নইলে আমি মনে করি, এটা দেশের জন্য অশনি সংকেত। এই অশনি সংকেত থেকে দেশ রক্ষার দায়িত্ব হচ্ছে সরকারের। শেখ হাসিনা অতীতে যে মানুষ হত্যা করেছেন, ২০ হাজারের অধিক; আবার নতুন করে উনি অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন, সেজন্য নতুন করে আরেকটি আদালত গঠন করা উচিত বলে আমি মনে করি।’

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলা হয় সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়সহ অনেক নেতার বাড়িতে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় বুলু বলেন, ‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, সেজন্য ভারত সরকারকেও জবাবদিহিত করতে হবে। কারণ ভারতে বসে একজন খুনি কীভাবে বাংলাদেশে আরও খুনের বন্যা বইয়ে দেওয়ার জন্য এমন বক্তব্য রাখতে পারেন, এটা আজ একটা প্রশ্ন।’

এদিন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এমএলের কেন্দ্রীয় কাউন্সিল হয়। দ্বিতীয় পর্বে ছিল কর্ম অধিবেশন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘আমরা স্পষ্ট বলতে চাই, ন্যূনতম সংস্কার করে জাতির যদি কোনো মতামত থাকে, আমরা সেটা মেনে নিতে চাই। কিন্তু সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পাঁয়তারা জাতি বরদাশত করবে না। মানুষের দাবি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আপনারা সেই রাস্তা তৈরি করে দিন। আমরা ১৭ বছর এই রাজপথে থেকে এই দাবির জন্য আন্দোলন করেছি। সেজন্য আমরা আজ বলতে চাই, আর সময়ক্ষেপণ না করে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দিন।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল