• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভয়াবহ সড়ক দুর্ঘটনা

বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক    ৭ মে ২০২৬, ১২:৫৮ পি.এম.
প্রভাস ও ‘ফৌজি’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘ফৌজি’র শুটিং টিম ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজন ক্রু সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৬ মে) ভোরের দিকে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে আবদুল্লাপুরমেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি সিমেন্টের ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

জানা গেছে, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছিল। বাকি অংশে প্রভাসকে নিয়ে তিনটি বড় অ্যাকশন দৃশ্য ধারণের পরিকল্পনা ছিল।

প্রযোজনা সংস্থা ‘মিথ্রি মুভি মেকার্স’ নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং আবার শুরু করা হবে এবং ২০২৬ সালের অক্টোবর মাসে সিনেমাটি মুক্তির লক্ষ্য রয়েছে।

সাম্প্রতিক সময়ে শুটিং সেট থেকে কিছু ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রযোজনা সংস্থা সতর্কতা জারি করেছিল। তারা জানিয়েছিল, অনুমতি ছাড়া ছবি বা ভিডিও প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এই সিনেমায় প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে অভিনয় করছেন ইমানভি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদা। পুরো টিম বর্তমানে গভীর শোক ও হতাশায় রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি
তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি