যে কারণে সংকটে সেলিনা জেটলি

স্বামী পিটার হাগের সঙ্গে বিয়েবিচ্ছেদ ও সন্তানদের অধিকার ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের মাঝে এবার পুত্রশোকে ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি।
সম্প্রতি নিজের প্রয়াত ছেলে শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, ছোট ছেলে শামশেরের কবরের পাশে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছেন সেলিনা। তিনি লেখেন, গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।
আমি আমার বিয়েবিচ্ছেদের শুনানির জন্য অস্ট্রিয়ায় ছিলাম। অস্ট্রিয়ান বিচারকের কাছে অঙ্গীকার করা সত্ত্বেও আমার সন্তানদের বৈবাহিক আবাসে ফিরিয়ে আনা হয়নি, উল্টো তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমার সন্তানদের মধ্যে কেবল ছেলে শামশেরের সঙ্গেই আমার দেখা হয়েছে, যে কিছু দিন আগে মারা গেছে। এটি এমন একজন মায়ের গল্প, যিনি সন্তানদের জন্মের দিন থেকে তাদের জন্য সবকিছু করেছেন।
প্রসঙ্গত, ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর ধরেই বিপর্যস্ত বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি।
ভিওডি বাংলা/এসআর







