• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৮ মে ২০২৬, ১০:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে শুরুতেই ব্যাট হাতে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।

শুক্রবার (৮ মে) সকালে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। বাংলাদেশ দল একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও নাহিদ রানা। স্পিন বিভাগে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে এই ম্যাচের একাদশে জায়গা হয়নি অফ স্পিনার নাঈম হাসানের।

অন্যদিকে পাকিস্তান দলেও রয়েছে বড় পরিবর্তন। চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে পারছেন না দলটির অন্যতম তারকা ব্যাটার বাবর আজম।

স্পিন বিভাগে পাকিস্তান একাদশে রাখা হয়নি সাজিদ খানকে। একমাত্র স্পিনার হিসেবে খেলছেন নোমান আলী। পেস আক্রমণে আছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও হাসান আলী।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত যে সাত দলের
ছবি: সংগৃহীত
জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউটে ইকুয়েডর
ছবি: সংগৃহীত
অপটার নতুন ভবিষ্যদ্বাণী শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা