• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ম্যাচের মাঝেই সুখবর পেলেন পেসার নাহিদ রানা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৮ মে ২০২৬, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রানার সঙ্গে আছেন ওমানের জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অজয় কুমার। রানা, জতিন্দর, অজয়ের মধ্যে যেকোনো একজন জিতবেন আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টের মাঝপথেই এই খবর নিশ্চিত করে আইসিসি।

গতি ১৫০ ছুঁইছুঁই, সঙ্গে দুর্দান্ত লাইন-লেন্থে ব্যাটারদের বলে-কয়ে কাঁপিয়ে দেওয়া নাহিদ রানা টানা দুই ওয়ানডে সিরিজে হয়েছেন সিরিজসেরা।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন রানা। এর মধ্যে এক ম্যাচে আছে ফাইফার। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন রানা। বাকি দুই ম্যাচ মিলে ৩ উইকেট। সিরিজসেরার পুরস্কারটাও জিতে নেন তিনি। নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

ওমানের টপ অর্ডার ব্যাটার জতিন্দর সিং এপ্রিল মাসে খেলা ৫ ওয়ানডে ম্যাচে ৫৩.২০ গড়ে রান করেছেন ২৬৬। স্ট্রাইকরেট ছিল ১১৫ এর বেশি। নেপালের সঙ্গে সেঞ্চুরি ও স্কটল্যান্ডের সঙ্গে ফিফটি হাঁকিয়েছেন জতিন্দর।

সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার নিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। ইকোনমি রেট মাত্র ৩.৬৬, বোলিং গড় ৭.৬৬।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত যে সাত দলের
ছবি: সংগৃহীত
জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউটে ইকুয়েডর
ছবি: সংগৃহীত
অপটার নতুন ভবিষ্যদ্বাণী শিরোপার দৌড়ে ফের শীর্ষে আর্জেন্টিনা