• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিজের তৈরি স্মার্ট কারে প্রধানমন্ত্রীকে ঘুরালেন ওয়াকিমুল

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ১২:১২ পি.এম.
ওয়াকিমুলের তৈরি গাড়িতে বসে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি-ভিওডি বাংলা
ওয়াকিমুলের তৈরি গাড়িতে বসে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি-ভিওডি বাংলা

শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের নিজের হাতে তৈরি বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 শনিবার (৯ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুলকে ডেকে পাঠানো হয়। সেখানে তার তৈরি গাড়িতে বসে ওয়াকিমুলের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, ছোট্ট গাড়িটি চালাচ্ছেন ওয়াকিমুল, আর পাশে বসে আছেন প্রধানমন্ত্রী।

আলোচনায় প্রধানমন্ত্রী গাড়িটির নির্মাণ প্রক্রিয়া, আরো উন্নত করার সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত জানতে চান। জবাবে ওয়াকিমুল জানান, গাড়িটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, মাত্র ৫০ শতাংশ শেষ হয়েছে।  

এ সময় ওয়াকিমুলের বাবাও প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুই-একদিনের মধ্যে মাদক আইনের সংশোধনী উপস্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
শোডাউন ও মিছিল থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান-চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক