• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নির্বাচনের প্রস্তুতি জানতে ইসিতে যাচ্ছে বিএনপি

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বসবে বিএনপি। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন। এই প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান থাকবেন।

গণমাধ্যমকে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায় আছে, এ বিষয়ে কমিশন কী করছে, সেসব জানতেই আমরা যাচ্ছি। নির্বাচনি আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলব।’

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন গত ২১ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর তাদের সঙ্গে এটাই হবে বিএনপির প্রথম বৈঠক।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল