{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৩:২৮ পি.এম.
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশুর।

শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৬। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৯। আর একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৪৮৯। 

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৯১। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়। ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৯ শিশু। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ শিশু। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৯ হাজার ৭৪৬ জন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের তৈরি স্মার্ট কারে প্রধানমন্ত্রীকে ঘুরালেন ওয়াকিমুল
নিজের তৈরি স্মার্ট কারে প্রধানমন্ত্রীকে ঘুরালেন ওয়াকিমুল
সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান
সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান
দক্ষিণ এশিয়ায় গণমাধ্যম একই সংকটে: ডন সম্পাদক জাফর
দক্ষিণ এশিয়ায় গণমাধ্যম একই সংকটে: ডন সম্পাদক জাফর